রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

তবে কী চতুর্থ বিয়েটা সেরে ফেললেন শ্রাবন্তী?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : অভিনয় থেকে ব্যক্তিগত জীবন- সব সময়ই আলোচনায় থাকেন টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ পর্যন্ত তিনটি বিয়ে করেছেন তিনি, টেকেনি একটিও। সম্প্রতি তাকে নববধূর সাজে দেখা গেল। সে ছবি সোশালে ভাইরাল।

শ্রাবন্তীর ওই ছবি দেখে নেটজেনদের প্রশ্ন- ‘তবে কী চতুর্থ বিয়েটা সেরে ফেললেন’। যদিও ছবিগুলো শ্রাবন্তীর ফটোশুটের। ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহার জন্য একটি ভিডিও শুট করেন নায়িকা। কমলা ও কুইন পিঙ্ক ডুয়েল টোনের সিল্ক, সঙ্গে মানানসই গোলাপি ব্লাউজ ও গোলাপি ভেল পরেছেন নায়িকা। মাথায় শোলার মুকুট, পরনে সোনার গয়না, গালে কপালে চন্দনের কল্কা, বেশ মিষ্টিই দেখাচ্ছে অভিনেত্রীকে।

তবে শ্রাবন্তীকে বিয়ের সাজে দেখে চটেছে একদল। কেউ লিখেছেন, ‘চার নম্বর বিয়েটা হয়ে গেল নাকি?’ কেউ লেখেন, ‘তুমিই পারবে প্রসেনজিৎ আঙ্কেলকে হারাতে, চার নম্বর বিয়েটা করেই নাও।’ আবার কেউ লিখেছেন, ‘ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, এখন আবার বিয়ে!’ আবার কেউ লিখেছেন, ‘বিয়ের ফটো তোলা ছাড়া আর কোনো কাজ নেই না হাতে? মানসিক অবসাদের বহিঃপ্রকাশ।’

তবে বরাবরের মতো এবারও ট্রোলারদের পাত্তা দিতে নারাজ নায়িকা। শ্রাবন্তী এখন ব্যস্ত, তার আগামী ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এর প্রচারে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit