রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

কিছুদিনের মধ্যে বড় কাজের খবর পাবেন: তিশা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এক সময়ের ব্যস্ত এই শিল্পী দীর্ঘদিন ধরেই কাজ থেকে ছুটি নিয়ে পরিবারকে সময় দিচ্ছেন। মূলত মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন তিশা। ছুটি শেষ হলেই বড় কাজ দিয়ে আবারো চেনা ছন্দে ফিরবেন তিনি। তবে ইতোমধ্যেই ছোট একটি কাজ দিয়ে ফেরার খবর দিলেন এই অভিনেত্রী।

সবসময় তিশা ক্যামেরার সামনে থাকতেই আনন্দ পান। তবে দীর্ঘ সময়ের মাতৃত্ব ছুটির কারণে ক্যামেরা মিস করছেন তিনি। সে কথা জানিয়ে তিশা বলেন, ক্যামেরার সামনে আমি সবচেয়ে আনন্দে থাকি। অনেক দিন, সপ্তাহ, মাস ক্যামেরার সামনে থাকা মিস করেছি। আস্তে আস্তে ইলহামও বড় হচ্ছে, আলহামদুলিল্লাহ!

তিশা কাজে থাকলে বাবার সঙ্গেই মেয়ের সময় কাটে জানিয়ে বলেন, আমি কাজে বের হলে সে (ইলহাম) বাবার সঙ্গে থাকতে পারে! সেই জন্য আবার কাজ শুরু করেছি! অল্প অল্প করে। প্রথমে কয়েকটা বিজ্ঞাপনের কাজ দিয়ে! কিছুদিনের মধ্যে বড় কিছু কাজের খবর পাবেন, ইনশাল্লাহ।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পারাপার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিশা, সেখান থেকেই তাদের চেনাজানা। পরে ‘সিক্সটি নাইন’ নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয় দুজনের। বন্ধুত্ব থেকে প্রেম। দীর্ঘদিনের সেই প্রেম থেকে ২০১০ সালের ১৬ জুলাই তারা বিয়ে করেন। ২০২২ সালের ৫ জানুয়ারি এই দম্পতির ঘর আলো করে আসে ইলহাম নুসরাত ফারুকী।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit