শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম

শ্রীপুরে মোজা কারখানার আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের গ্লোব ম্যানুফ্যাকচারিং নামের একটি মোজা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ধলাদিয়া গ্রামের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের মোজা তৈরি কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল আল আরেফিন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামের গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের একটি মোজা তৈরির কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে গাজীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ফায়ার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্ঠা চলিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতি পরিমাণ জানাতে পারেননি। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit