শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিভক্ত হয়ে অস্তিত্ব সংকটের মুখে মুসলিম ব্রাদারহুড হাসপাতালে শ্বেতা তিওয়ারী, কী হয়েছে? ১০ গুণ বেশি পারিশ্রমিক নিলেন ইমরান হাশমি, শাবানা আজমিকে ছাড়ালেন দিশা পাটানি নওগাঁয় ৮ হাজার ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বালুবাহী গাড়ি উল্টে ৪ শিশু নদীতে, জীবিত উদ্ধার ৩ নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য  সহ ২ জন আটক  দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নতুন ক‌মি‌টি‌কে সাদ‌রে গ্রহণের আহ্বান, বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতি রা‌কি‌বের ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

হিলিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোঃ আব্দুল আজিজ,হিলি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

মোঃ আব্দুল আজিজ,হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্য দিয়ে ১০ই জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় পৌর আওয়ামী লীগের আয়োজনে হিলি বাজারস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে দলীয় কার্যালয়ে এউপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় সেখানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহেদ মল্লিক বাবু,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/ ১০.০১.২০২৩/দুপুর ১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit