বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

এবার হজে পূর্ণ কোটা, উঠে গেলো বয়সের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : চলতি বছর হজ পালনে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের ‘হজ চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। সোমবার সকালে সৌদি আরবে এ চুক্তি হয়। এতে ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের নিষেধাজ্ঞা উঠে গেছে। সেইসঙ্গে সব নিষেধাজ্ঞা কাটিয়ে আবার হজের পূর্ণ কোটা বহাল হয়েছে। অর্থাৎ চলতি বছর বাংলাদেশ থেকে আগের কোটা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। সংবামাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন। 

তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সই করেন। উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে ২০২০ এবং ’২১ সালে নিষেধাজ্ঞা জারি করে সীমিত পরিসরে হজ আয়োজন করে সৌদি কর্তৃপক্ষ। তবে সে নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর হজ পালিত হয়।

যদিও সৌদি সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া নিয়মে স্বাভাবিকের চেয়ে অর্ধেক সংখ্যক সুযোগ পান পবিত্র হজ পালনের। এবার আগামী মে মাসের শেষ সপ্তাহে হজের ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। এতে পূর্ণ কোটায় যাত্রীরা হজে যেতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit