রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত পরীমণি

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস থেকে নির্মিত ‘বসুন্ধরা নুডলস’ নিবেদিত শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে পুরো ছবির টিম। সেই প্রচারণার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যা সাতটায় যমুনা ফিউচার ওয়ার্ল্ড প্লে জোনে লাস্যময়ী নায়িকা পরীমণিসহ অন্যান্য কলাকুশলীদের দেখা যায়।

এসময় আরও উপস্থিত শহীদুল আলম সাচ্চু, সিনেমার পরিচালক রায়হান জুয়েল ও ১৪ শিশুশিল্পী। প্লে জোনে খেলতে থাকা বাচ্চাদেরকে ক্লাস রুটিন, কলম ও স্পেশাল গিফট প্রদান করেন পরিমণি, শহীদুল আলম সাচ্চুসহ শিশু শিল্পীবৃন্দ। এর আগে, ৪ জানুয়ারি পরীমণিসহ ছবির টিম হাজির হয়েছিলেন রাজধানীর বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে।

সরকারি অনুদান প্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল, চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন, এছাড়াও চলচ্চিত্রটির প্রযোজনায় ছিল শট বাই শট এবং সহ-প্রযোজনায় ছিল বঙ্গ। সিনেমাটির জন্য প্রথমবারের মত গানও লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। সিনেমায় তিশা চরিত্রে পরীমণি ও রাতুল চরিত্রে সিয়াম আহমেদ অভিনয় করেছেন। এরই মধ্যে ছবির ট্রেইলার ও গান দর্শক মহলে আলোচিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit