বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন

নওগাঁর পত্নীতলায় অসকস এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৪ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় অসকস-বাংলাদেশ’ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি) পত্নীতলা শাখার উদ্বোধন উপলক্ষে শনিবার উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকার নজিপুর-নওগাঁ সড়কের মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অসকস পত্নীতলার সভাপতি ল্যাঃ কর্পোঃ (অবঃ) মোরশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। প্রধান আলোচকের বক্তব্যে অসকস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নওগাঁ জেলা সভাপতি সার্জেন্ট (অবঃ) সাইদুল ইসলাম হেলাল বলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী, জনকল্যাণমূলক, সামাজিক সংগঠন অসকস-বাংলাদেশ।

অসকস পত্নীতলার সাঃসম্পাদক সার্জেন্ট (অবঃ) আমজাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ, সাবেক জেলা পরিষদের সদস্য ও পত্নীতলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, অসকস পত্নীতলার উপদেষ্টা লেঃ (অবঃ) আব্দুস সালাম, সিনিঃ ওয়াঃ অফিসার (অব) বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম, ওয়াঃ অফিসার (অব) আব্দুল কাদের, ওয়াঃ অফিসার (অব) মজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাঃসম্পাদক এ.জেড মিজান, প্রো-বনো লইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ও বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য চৌধুরী ব্রেলভীর আহম্মেদ, সাংবাদিক মিজানুর রহমান, অন্যান সাংবাদিকবৃন্দ, অসকস জেলা ও উপজেলার সদস্যবৃন্দ, সুধীজন প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit