সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মাধবদীতে পেশী শক্তির জোরে অবৈধভাবে নদী দখল করে গ্যাস সংযোগ

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : যেখানে নদী বাচাতে বেপোয়ারা সরকার, সেখানে নদী দখলের চেষ্টা করছে অনেক বিত্তশালী।  নরসিংদী সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের গদাইরচর এলাকায় অবস্থিত ভাই ভাই টেক্সটাইলে গ্যাস সংযোগ নিতে কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা করছে না বলে অভিযোগ  স্থানীয়দের।  অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে দেথা যায় আলগী বাজারস্থ গদাইরচর ব্রীজ সংলগ্ন স্থান থেকে পুরাতন ব্রক্ষপুত্র নদের উপর দিয়ে প্রায় দুই হাজার ফুট দুরত্বে গ্যাস সংযোগের কাজ চলছে।

যার মধ্যে রয়েছে নুরালাপুর ইউনিয়ন পরিষদের রাস্তা ও পুরাতন ব্রক্ষপুত্র নদ। এ বিষয়ে জানতে ভাই ভাই টেক্সটাইল মালিক মোবারক চৌধুরীর সাথে কথা বলে গ্যাস সংযোগের কাগজপত্র দেখতে চাইলে তিনি বলেন সকল কাগজপত্র আছে।আমাকে গ্যাস অফিস থেকে কাজ করার অনুমতি দিয়েছে।নদীর উপরে কাজ করার কোন অনুমতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ এখনো চলমান।গ্যাস অফিস যেভাবে আমাকে অনুমতি দিয়েছে আমি সেভাবে কাজ করছি।যদি পানি উন্নয়ন বোর্ডের অনুমতি লাগে তাহলে আমি সেখান থেকেও অনুমতি নেব।অথচ সরেজমিনে দেখা যায় নদী রক্ষা বেক্ষণে যারা দায়িত্বে রয়েছে তাদের অনুমতি না নিয়েই নদীর মধ্যে গ্যাস পাইপ স্থাপনের কাজ চলমান রয়েছে।কাগজপত্র দেখতে চাইলে মোবারক বলে কাগজপত্র গ্যাস অফিসের ফাইলে আছে।আপনারা গ্যাস অফিস থেকে তথ্য নিন। সে আরো বলে ১৪৬০মিটারের অনুমতি পেয়েছেন। 

নদীর উপর দিয়ে গ্যাস লাইন সংযোগের অনুমতি কিভাবে দিয়েছেন এমন প্রশ্নের জবাবে নরসিংদী তিতাস গ্যাস অফিসের ম্যানেজার মাকসুদুর রহমান বলেন, আমি অনুমোদন দেই নাই, অনুমোদন দিয়েছে ইউনিয়ন পরিষদ।আমরা গ্যাস লাইনের অনুমোদন দিয়েছি। নদীর উপর দিয়ে গ্যাস লাইন নেওয়ার অনুমোদন কিভাবে দিলেন এমন প্রশ্নের জবাবে মাকসুদ বলেন, সেটা কি আপনি দিবেন নাকি আর এখানে পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন কেন লাগবে? নদী কি পানি উন্নয়ন বোর্ডের নাকি। পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন লাগবে না।ইউনিয়ন পরিষদ অনুমোদন দিলেই চলবে। নকশা যেভাবে পেয়েছি সেভাবে অনুমোদন দিয়েছি। নকশায় নদী আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নকশায় নদী আছে এটার জন্য ইউনিয়ন পরিষদের অনুমোদনই যথেষ্ট বলে মনে করি। এ বিষয়ে জানতে নুরালাপুর ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সাল এর সাথে কথা বললে তিনি জানান, আমি নিয়ম মাফিক রোড কাটিংএর অনুমতি দিয়েছি শুধু।

নদীর উপর দিয়ে গ্যাস লাইন সংযোগের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কোন অনুমতি লাগে কিনা এমন প্রশ্নের জবাবে নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মো: সাহাবুদ্দিন জানান, আমরা ঘটনাস্থলে এসে দেখেছি যেভাবে গ্যাস লাইন টানা হচ্ছে এভাবে লাইন টানার কোন নিয়ম আমার জানামতে নেই। আমাদের কাছ থেকে কোন অনুমতি তারা নেয় নাই। বর্তমানে নদীর উপর দিয়ে গ্যাস লাইনের যে কাজ চলমান রয়েছে তা অবৈধ। চলমান কাজ বন্ধের নির্দেশ দিয়েছি। যারা গ্যাস লাইন সংযোগ নিচ্ছে তাদের বিরোদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা জানান, পানি উন্নয়ন বোর্ডের নির্দেশ অমান্ন্য করে তারা কাজ চলমান রেখেছে।কিসের দাপটে এবং কার মদতে তারা এমন দু:সাহস দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এ নিয়ে এলাকায় চলছে নানাগুঞ্জন।

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit