রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

ফিরছেন ‘মহাগুরু’ মিঠুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : সর্বশেষ দেবের  ‘প্রজাপতি’ ছবিতে দেখা গেছে এ গুণী অভিনেতাকে। রুপালি পর্দায় এ সিনেমার সাফল্যের পর এবার ছোট পর্দাতেও বাজিমাত করতে চলেছেন তিনি।সম্প্রতি জি বাংলা চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজনের প্রোমো। ওই প্রোমোতে দেখা গেল মিঠুন চক্রবর্তীর ঝলমলে উপস্থিতি। ৭১ বছর বয়সেও এ তারকায় পর্দায় এমন উজ্জ্বল উপস্থিতি দেখে দর্শকরাও বেশ খুশি।

‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন প্রোমোতে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, দশ বছর পরে ফিরে এলেন তিনি নিজেরই ঘরে। ইতোমধ্যেই সে প্রোমোতে জমা পড়েছে নেটিজেনদের কমেন্ট। কমেন্টে কেউ লিখেছেন, ‘একদম মিঠুনদা ছাড়া ডান্স বাংলা ডান্স মানায় না।’ কেউ  আবার লিখেছেন, ‘মিঠুন স্যার, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। অবশ্যই দেখব ডান্স বাংলা ডান্স।’ ইতিবাচক এসব মন্তব্য দেখে সহজেই বোঝা যাচ্ছে, এখনও মহাগুরুর ক্রেজ বিন্দুমাত্র কমেনি টেলিভিশন দর্শক মহলে।

টিজারের ঝলকে বলা হয়েছে, খুব শিগগিরই টেলিভিশনের পর্দায় মিঠুনের নতুন সিজন আসছে এই রিয়ালিটি শোয়ের। তবে করে থেকে নাচের এই সিজন শুরু হতে চলেছে তা এখনও জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit