বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ, সম্পাদক বোরহান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৪ সেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে ইন্দ্রজিৎ কুমার ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে কাজী বোরহান উদ্দিন নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনটির নিজ কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নাসিম সিকদার, জহির উদ্দিন আহাম্মেদ সাইমন। 

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন বাদল ও বাবুল তালুকদার। কোষাধ্যক্ষ পদে  আব্দুল আজিজ ফারুকী। সাংগঠনিক সম্পাদক পদে মোবারক হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আবদুল্লাহ আল মমীন ও দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার নির্বাচিত হয়েছেন। এছাড়া আরো নির্বাহী সদস্যরা আল আমিন লিয়ন, মো. মহুবার রহমান, মশিউর রহমান সুমন ও এস এ মাসুদ। এদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/রাত ৯:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit