শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

পাকিস্তানে হু হু করে বাড়ছে স্বর্ণের দাম, প্রতি ভরি এক লাখ ৮৮,৬০০ রুপি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

স্বর্ণের দাম হু হু করে বেড়েই চলেছে পাকিস্তানে। সর্বশেষ গত বুধবার দেশটিতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ৯০০ রুপি। পাকিস্তানের অভ্যন্তরীণ বাজারে বর্তমানে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৮ হাজার ৬০০ রুপি। এতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দরও সর্বকালের সর্বোচ্চ স্তরে গিয়ে ঠেকেছে দেশটিতে।

এপিএসজিজেএর তথ্যমতে, বুধবার অভ্যন্তরীণ বাজারে প্রতি গ্রামে ৭৭২ টাকা বেড়েছে। সে হিসেবে সেখানে ১০ গ্রাম সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬৯৪ রুপিতে। অল-পাকিস্তান সরাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (এপিএসজিজেএ) বরাতে এ তথ্য দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি

আর পাঁচ মাস পেরুতেই ভরির দাম বাড়ল ৪০ হাজার রুপির বেশি! পাকিস্তানে রুপির অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি এবং ডলারের ঘাটতির কারণে স্বর্ণের দাম এভাবে বাড়ছে বলে জানা গেছে। বিশ্ব অর্থনীতিবিদদের দাবি, এভাবে সোনার দাম বাড়তে থাকলে পাকিস্তানি রুপির দাম মারাত্মক হারে পড়ে যেতে পারে। তখন শ্রীলঙ্কার মতো দেউলিয়া পরিস্থিতি হতে পারে পাকিস্তানের।  

অর্থনৈতিক মন্দার মধ্যেই গেল বছরে বন্যায় পাকিস্তানের প্রায় দুই-তৃতীয়াংশ ডুবে যায়। ফলে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে খাদ্য সংকটও দেখা দেয়। সেই সংকট থেকে পুরোপুরি উত্তোরণের আগেই  সামনে এল সোনার দাম পড়ে যাওয়ার খবর। এরইমধ্যে দেশটিতে কমেছে বিদেশি বিনিয়োগ। পাকিস্তানের স্টেট ব্যাংকের দেওয়া তথ্যানুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে অক্টোবরের মধ্যে পাকিস্তানে বিদেশি বিনিয়োগ ৭২৬ মিলিয়ন মার্কিন ডলারের থেকে কমে দাঁড়িয়েছে ৩৪৮ মিলিয়ন মার্কিন ডলারে।  

পর্যবেক্ষকরা বলছেন, বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক ঋণদাতাদের ৬ থেকে ৮ বিলয়ন ডলারের ঋণ প্রবাহের কারণে পাকিস্তানে স্বর্ণের মূল্য ব্যাপক বৃদ্ধি পাবে। সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে পাকিস্তানে। বুধবার প্রতি তোলা রূপার দাম ২১৫০ রুপিতে বিক্রি হয়েছে অভ্যন্তরীণ বাজারে। একইভাবে ১০ গ্রাম রূপার দাম ১৮৪৩ রুপিতে অপরিবর্তিত রয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit