রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

দেশ কোনো সংকটে নেই, সংকটে আছে বিএনপি : হানিফ

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৩৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশ কোনো সংকটে নেই, মানুষও কোনো সংকটে নেই। সংকটে আছে বিএনপি। শুক্রবার সকালে কুষ্টিয়া শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।মাহবুব উল আলম হানিফ বলেন, যে দলের শীর্ষ দুই নেতা দ-প্রাপ্ত হয়ে পলাতক ও কারাগারে থাকে সে দল তো সংকটে থাকবেই। তাই সান্ত¡না খুঁজতে দেশ সংকটে আছে বলে প্রচার করছে তারা। তিনি বলেন, বিএনপি দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছিল।

বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে এবং ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপি বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল। আওয়ামী লীগ ভবিষ্যতেও বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করবে না। হানিফ বলেন, দশ বছর ধরে বিএনপির আন্দোলন দেখে আসছি। জনবিচ্ছিন্ন দল বিএনপির আন্দোলন নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। বিএনপির আন্দোলন নিয়ে জনগণও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না।

এসময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit