বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

বিজয়-সংগীতার ২৩ বছরের সংসার ভাঙার গুঞ্জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় তামিল অভিনেতা থালাপাতি বিজয় ১৯৯৯ সালে ভালোবেসে বিয়ে করেন সংগীতাকে। সেই বিয়ের ২৩ বছরে এসে বিগত কয়েক দিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ভেঙে গেছে বিজয়-সংগীতার সংসার। দু’জনের সম্মতিতেই বিবাহবিচ্ছেদ হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এ খবরের সত্যতা জানতে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এই খবর সত্যি নয় বলে জানিয়েছে। একটি সূত্র পিংকভিলাকে জানায়, ‘বিজয়-সংগীতার বিয়েবিচ্ছেদের গুঞ্জনটি ভিত্তিহীন। জানি না এই খবর কোথা থেকে ছড়িয়েছে।’

ভারতীয় গণমাধ্যম বলছে, কিছুদিন আগেই পরিচালক অ্যাটলির স্ত্রী প্রিয়ার বেবি শাওয়ার অনুষ্ঠানে গিয়েছিলেন বিজয়। সম্প্রতি বিজয়ের পরবর্তী সিনেমা ‘বারিসু’-এর অডিও লঞ্চ হয়। এ দুটি অনুষ্ঠানে স্ত্রীকে ছাড়াই হাজির হন বিজয়। তারপরই মূলত তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দেয়।

তবে অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী উপস্থিত না থাকার কারণ ব্যাখ্যা করে সূত্রটি আরও জানায়, ‘বিজয়ের স্ত্রী সংগীতা ছেলে-মেয়েকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন। খুব শিগগির বিজয়ও তাদের সঙ্গে যোগ দেবেন। যার জন্য এ দুটো অনুষ্ঠানের কোনোটিতেই উপস্থিত ছিলেন না বিজয়পত্নী সংগীতা।’

সূত্র : নিউজ এইটটিন ও পিংভিলা।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৩/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit