রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ব্রাহ্মণবাড়িয়া-২ ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ১৬ জনের মধ্যে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বিএনপি’র সাবেক সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী,জেলা আওয়ামী লীগে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন,  জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, বাংলাদেশ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম, সরাইল উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা আবদুর রহিম, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ, মোহন মিয়া ও শাহ মফিজ।

দলীয় প্রার্থীরা হলেন জাতীয় পার্টি মনোনীত দলটির যুগ্ম মহাসচিব আবদুল হামিদ ভাসানী,ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মনোনীত  মো. রাজ্জাক হোসেন এবং জাকের পার্টির মনোনীত  জহিরুল ইসলাম। জাতীয় পার্টি থেকে প্রথমে মনোনয়ন পান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঞা (জিয়াউল হক মৃধার জামাতা)। জাতীয় পার্টি প্রার্থী পরিবর্তন করে আবদুল হামিদকে মনোনয়ন দেয়ায় রেজাউল আর মনোনয়ন জমা দেয়নি।

এছাড়া বাংলাদেশ আইন পরিষদের সভাপতি কামরুজ্জমান আনসারি, রেজাউল ইসলাম ভূইয়া ও ইউনির্ভাসেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা.আশীষ কুমার চক্রবর্তী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি। জেলা নির্বাচন কর্মকর্তা ও  উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ১৬জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ১৩জন প্রার্থী। ৮ জানুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপ-নির্বাচন হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit