বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম

আজ বিশিষ্ট আইনজীবী ও অধ্যাপক কাজী মুহাম্মাদ সিকান্দার সাহেবের ৩০তম মৃত্যুবার্ষিকী

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৩৮ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : আজ বিশিষ্ট আইনজীবী, সাবেক পাবলিক প্রসিকিউটর এবং চট্টগ্রাম আইন কলেজের অধ্যাপক কাজী মুহাম্মাদ সিকান্দার সাহেবের ৩০ তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের ৫ জানুয়ারী এ ‍দিনে তিনি ইন্তেকাল করেন। প্রথিতযশা এই আইনজীবী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামের সম্ভ্রান্ত “কাজী পরিবার” এ জন্মগ্রহণ করেন।

তবে তাঁর জীবনের অধিকাংশ সময় তিনি চট্টগ্রামের জামাল খাঁন এলাকার হেমসেন লেইন এর বাসভবনে অতিবাহিত করেছিলেন। উল্লেখ্য, ঝটিকা ট্রেডার্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী আকবর হলেন তাঁর মেজ পুত্র এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেইন(অবঃ) প্রয়াত গিয়াস উদ্দিন আহমাদ হলেন তাঁর জামাতা। এছাড়া লেখক, কবি ও অনুবাদক কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান হচ্ছেন তাঁর জ্যেষ্ঠ্য পৌত্র। তরুণ এই সাহিত্যেক তাঁর পিতামহের জন্যে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দু’আ চেয়েছেন।।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit