রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

বাবর-রিজওয়ানকেও বাদ দেবেন আফ্রিদি?

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দলের অন্তর্বর্তী নির্বাচক শহীদ আফ্রিদি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘টি-টোয়েন্টির মতো সংক্ষিপ্ত ফরম্যাটে স্ট্রাইকরেট খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে যাদের স্ট্রাইকরেট ১৩৫-এর বেশি (প্রতি ১০০ বলে ১৩৫ রান) থাকবে না, তারা দলে নির্বাচিত হবেন না।’ 

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের স্ট্রাইকরেট ১২৭, রিজওয়ানের ১২৬। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি বাবর-রিজওয়ানকেও বাদ দেবেন আফ্রিদি? শুধু আলোচনাতেই সীমাবদ্ধ নেই এই ইস্যু। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। আফ্রিদিকে নিয়ে তো মজা করছেনই নেটিজেনরা, বাবর-রিজওয়ান বাদ যাচ্ছেন না তো।

আফ্রিদির মন্তব্যের জেরে একজন ব্যবহারকারী লিখেছেন- ‘বাবর ও রিজওয়ান অবসর নিতে পারেন।’ আরেক ব্যবহারকারী লিখেছেন- ‘তাহলে বাবরের কী হবে?’ আরেকজন প্রশ্ন করেছেন, ‘তিনি কি বাবর ও রিজওয়ানকে বাদ দিতে চান?’অনেকে আবার বাবর-রিজওয়ানের পক্ষ নিয়ে তাদের ঘরোয়া রেকর্ড শেয়ার করেছেন। এই দুই ক্রিকেটারের ভক্তদের দাবি, আফ্রিদি বলেছেন ঘরোয়া ক্রিকেটের কথা। গোটা ক্যারিয়ারের কথা বলেননি। আর ঘরোয়া ক্রিকেটে বাবর ও রিজওয়ানের স্ট্রাইকরেট ১৩৫-এর অনেক বেশি। সেই হিসাবে এ কথা নিয়ে ট্রল করার কোনো যুক্তি নেই।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit