শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আবারও পেছানো হলো আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল

পেলের শেষযাত্রায় না যাওয়ায় সমালোচিত নেইমার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ফুটবলের এত বড় একজন কিংবদন্তি চিরবিদায় নিলেন, সেখানে দেখা গেল না নেইমারকে। ব্রাজিল মহাতারকা পেলেকে শেষ শ্রদ্ধা জানানোর ক্ষণে নেইমারকে পাওয়া যায়নি। তিনি ছিলেন প্যারিসে। নেইমারের পক্ষ থেকে তার বাবা উপস্থিত ছিলেন পেলের শেষযাত্রায়। বিষয়টি নিয়ে সোশ্যাল সাইট এবং আন্তর্জাতিক মিডিয়ায় চলছে তীব্র সমালোচনা।  

ব্রাজিল ফুটবল দলে ১০ নম্বর জার্সির মালিক ছিলেন পেলে।  এখন সেটা নেইমারের গায়ে দেখা যায়। সেই পেলের শেষযাত্রায় না যাওয়ায় নেইমারের সমালোচনা করেছেন সাংবাদিক লুইজ দাতেনা, ‘নেইমার যদি ক্লাবের থেকে ছুটি নিয়ে আসবে বলত, তাহলে নিশ্চয়ই ছেড়ে দিত পিএসজি। নেইমার নয় একটু জোর করত এখানে আসার জন্য। বিভিন্ন পার্টিতে যাওয়ার জন্য তো ক্লাবের উপর জোর খাটায় নেইমার। অথচ পেলেকে শ্রদ্ধা জানাতে আসতে পারল না? আমার মনে হয় ব্রাজিলের খেলোয়াড় হিসাবে নেইমারের উচিত ছিল পেলের শেষযাত্রায় আসা। এটা ব্রাজিলের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। ‘ kalerkantho

নেইমারের পক্ষ থেকে পেলের শেষকৃত্যে গিয়েছিলেন তার বাবা। ছবি : এএফপি

উল্লেখ্য, পেলের মৃত্যুর পর নেইমার সোশ্যাল সাইটে লিখেছিলেন, ‘পেলের আগে ১০ শুধুই একটা সংখ্যা ছিল। কোথাও একটা এমন লেখা পড়েছিলাম। এই বাক্যটা সুন্দর তবে অপূর্ণ। আমি বলব, পেলের আগে ফুটবল শুধুই একটা খেলা ছিল। সবকিছু বদলে দিয়েছিলেন পেলে। ফুটবলকে শিল্পে পরিণত করেছিলেন। খেলাটাকে সুন্দর করে তুলেছিলেন, আনন্দ দিয়েছিলেন। গরীব এবং বিশেষ করে কৃষ্ণাঙ্গদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন পেলে। ব্রাজিলকে একটা ছবি দেখতে সাহায্য করেছিলেন। ধন্যবাদ রাজা, তোমার জন্য ফুটবল এবং ব্রাজিলের স্থান উঁচু হয়েছে। পেলে নেই কিন্তু তার জাদু থেকে যাবে। পেলে সবসময় বেঁচে থাকবেন। ‘

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit