মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

কর্মবাবন্ধব শিক্ষা ও স্মাট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাবেক উপদেষ্টা, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, কর্মবাবন্ধব শিক্ষা ও স্মাট বাংলাদেশ গড়তে সীমান্তিক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তিকের স্বপ্নদ্রষ্টা মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল-কবির মানবন্ধন উন্নয়নে শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রাখছেন তা নিঃসন্দেহে প্রশংসনিয়। তিনি সীমান্তিকের মত কর্মবাবন্ধব শিক্ষা ও স্মাট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা গতকাল ৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নগরীর উপশহরস্থ বীর মুক্তিযোদ্ধা ড.আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্সে সীমান্তিক আয়োজিত কর্মবান্ধব শিক্ষা ও স্মার্ট বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সীমান্তিক সিলেট কমিটি’র সভাপতি প্রফেসর করিমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক ডাঃ নাহিদ ফেরদৌসী, সিলেটের সিভিল সার্জন ডাঃ এস এম শাহরিয়ার। সভায় সীমান্তিক’র উপ-নির্বাহী পরিচালক কাজী হুমায়ুন কবির কর্মবাবন্ধব শিক্ষা ও স্মাট বাংলাদেশ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করে বক্তব্য রাখেন।

সীমান্তিক এইচ আর ডি সি’র ইন্সট্রাক্টর কাবেরী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য সীমান্তিক’র পরিচালক শিক্ষা অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার। উপস্থিত ছিলেন সীমান্তিক’র উপ-নির্বাহী পরিচালক পারভেজ আলম, সীমান্তিক এইচ আর ডি সি’র ম্যানেজার ফাতেহা জান্নাত মৌ, এমআইএসএইচডি প্রজেক্ট’র প্রজেক্ট ম্যানেজার রুহুল আমিন। এছাড়াও সীমান্তিকের কর্মকর্তাগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা /০৪.০১.২০২৩/ সকাল ১১.০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit