বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

বদলে যাচ্ছে দীপিকার গেরুয়া বিকিনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : দেশ জুড়ে ‘পাঠান’ ছবি নিয়ে বিতর্ক। আপত্তি ছবির নামে, ‘বেশরম রং’ গানে, দীপিকার গেরুয়া বিকিনিতে। তালিকাটা বেশ লম্বা। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন হচ্ছে শাহরুখ খানের। এমনিতেই এই ছবি ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে শাহরুখ অনুরাগীদের মধ্যে।

অন্য দিকে, বিতর্ক থামারও কোনও নাম নেই। এই ছবির নামবদল থেকে দীপিকার গেরুয়া বিকিনির দৃশ্য বদল নিয়ে আগেই সরব হয়েছে দেশের দক্ষিণপন্থী সংগঠনগুলি। এ বার কি তা হলে তাদের কাছেই হার মানলেন নির্মাতারা? বদলে যাবে ‘পাঠান’ ছবির নাম। এমনকি, সরিয়ে দেওয়া হবে বিতর্কিত গেরুয়া বিকিনির অংশ। পাশাপাশি ছবির মুক্তিও নাকি পিছোচ্ছে— এমনই চাঞ্চল্যকর দাবি করছেন কমল আর খান।

কমল নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘এটা একেবারে নিশ্চিত খবর, ‘পাঠান’ ছবির নাম বদল হচ্ছে। গেরুয়া বিকিনিও আর থাকছে না। নির্মাতারা শেষমেশ ছবির মুক্তির তারিখ বদলে ফেলছেন। মঙ্গলবার অথবা বুধবার এই সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করবেন তারা।’’

বলিউডের সঙ্গে কেআরকে-এর সব সময়ই ঠোকাঠুকি লেগেই থাকে। নিজেকে চিত্র সমালোচক বলেই দাবি করেন কমল। ‘পাঠান’ ছবি নিয়ে বেশ কিছু দিন ধরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য তিনি জানিয়েছেন। যার মধ্যে মিলেও গিয়েছে বেশ কিছু। 

২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’ ছবির। বিশ্ব জুড়ে অপেক্ষায় রয়েছেন শাহরুখ অনুরাগীরা। কিন্তু কমল আর খানের এই দাবি যদি বাস্তবায়িত হয়, তা হলে কী হবে এই ছবির ভবিষ্যৎ, সেটাই দেখার! সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit