সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

হিলিতে স্বাস্থ্য বিষয়ক গণসচেতনতা

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১০১ Time View

মোঃ আব্দুল আজিজ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে সড়ক নিরাপত্তা সহ স্বাস্থ্য বিষয়ক গণসচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (৩ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় শাহীনুর রেজা শাহীন ও পারুল নাহার, দিনাজপুর সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী, ডা. হুমায়ুন কবির, ডা. প্রিতম মুকতাহিদ, পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক, মহিলা কলেজের অধ্যাপক আশরাফ আলী প্রধান ও সাংবাদিক জাহিদুল ইসলাম।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, সাংবাদিক, মন্দিরের পুরোহিত, এনজিও প্রতিনিধি, কমিউনিটি ক্লিনিকের সভাপতি সহ অনেকে অংশগ্রহণ করেন।কর্মশালায় প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন রোগ-প্রতিরোধে কি করনীয় এই সম্পর্কে মাল্টিমিডিয়ায় দেখানো হয়। এছাড়া সড়ক দূর্ঘটনা প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit