মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ হরমুজে অস্থিরতা, তবুও জ্বালানি তেলের দাম কেন খুব বেশি লাগাম ছাড়ায়নি?

‘পরীমনির মন যা চায় করুক’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : রাজ-পরীমনি এখন আলাদা ছাদের নিচে বাস করছেন। তাদের সংসার ভাঙনের দোড়গোড়ায়। পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে নিজেদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের খবর দিচ্ছেন। 

গতকাল রক্তমাখা বিছানার ছবি দিয়ে রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন পরীমনি। আরও কিছু গুরুতর অভিযোগ করেছেন।

এ সব বিষয়ে রাজ বরাবরই চুপচাপ। এর আগেও নায়িকা বিদ্যা সিনহা মিমকে রাজের সঙ্গে জড়িয়ে পরীমনি স্ট্যাটাস দিয়েছিলেন। দুজনের মধ্যে বিয়েবহির্ভুত সম্পর্ক আছে—এমন অভিযোগও করেছিলেন পরী। তখনও নিরব ছিলেন রাজ। 
পরীমনির গায়ে হাত তোলার অভিযোগ তোলার পর এ বিষয়ে আর চুপ থাকতে পারলেন না রাজ।  তিনিও এবার বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন।

পরীমনির বিভিন্ন অভিযোগের জবাবে রাজ গণমাধ্যমকে বলেছেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাব না বা থামাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো সেই অধিকারও আছে তার।
আত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কিনা, তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি- আমি কোনো ভুল করিনি।’

তাদের সম্পর্ক যে আর টিকছে না, সেটিও স্পষ্ট করেন রাজ- ‘না, আর হবে না (জোড়া লাগবে না)।’
ফেসবুকে পরীমনির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’

পরীর গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ প্রসঙ্গে রাজ কোনো মন্তব্য করেননি।

শুধু এটুকু বলেন- পরীর যা মন চায়, তা করুক।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit