মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ফুলবাড়ী জাতীয় সমাজসেবা দিবস পালিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজসেবায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জমান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন,যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাউল হক, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ,সাংবাদিক আজগর আলী,প্রচার সম্পাদক সাংবাদিক মোরসালিনসহ সমাজসেবা অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit