বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
ভরিতে স্বর্ণের দাম বাড়ল ২ হাজার ২১৬ টাকা বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ ইরান-মক্কা জোটের বৈঠকের মধ্যেই সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, মাদক কারবারি-সেবীসহ গ্রেপ্তার ১০ রাঙামাটিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা ৬ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন নেইমার ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে ঘরের মাঠেই পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পাইলটিয়ানদের মিলন মেলা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আমরা জ্ঞান ও দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রয়োগ করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আমরা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ আর চতুর্থ শিল্পবিপ্লবকে সামনে রেখে যেমন শিক্ষাব্যবস্থা সাজিয়েছি, তেমনি ভুলে যাইনি আমাদের মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনার ইতিহাস-ঐতিহ্যের কথা। আমাদের শিক্ষার্থীরা গুগলসহ সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর হবে।

তিনি সিলেট বিভাগীয় স্টেডিয়াম প্রাঙ্গনে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর উদ্যোগে পাইলটিয়ান মিলনমেলা ২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সিলেটের ঐতিহ্যবাহী সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন ও স্বনামধন্য বিদ্যালয়। এখান থেকে শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনাম কুড়াচ্ছেন। এমনকি তারা দেশের কল্যাণেও ভূমিকা রাখছেন। এই বিদ্যালয়ের উন্নতিকল্পে সরকারের পরিকল্পনা রয়েছে। অচিরেই এর সংস্কার কাজ শুরু হবে ইনশাআল্লাহ।

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সভাপতি ডা. আব্দুল জলিল বড়ভুঁইয়া এর সভাপতিত্বে ও সিবগাত আহমেদ এর সঞ্চালনায় প্রতিবেদন পেশ করেন অ্যাসোসিয়েশন এর দেলোয়ার জাহান চৌধুরী আপেল। মিলনমেলায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এ. কে. এম. আব্দুল মুবিন, বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ চৌধুরী, কর্ণেল আব্দুস সালাম বীর প্রতীক, মসিহ মালিক চৌধুরী, ইঞ্জিনিয়ার হাছিব আহসান বাবলু, মঞ্জুর আহমেদ চৌধুরী, ডা. অরূপ রতন চৌধুরী, ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট ডা. নাসিম আহমদ, আবু আহমদ সিদ্দিকী খছরু, শহীদ আহমেদ চৌধুরী, নজরুল ইসলাম বাচন, আশরাফ মুহিত ছয়েফ, জামান মাহবুব, আলী আশরাফ চৌধুরী খালেদ, ফরহাদ আহমেদ, এডভোকেট নোমান মাহমুদ, অধ্যাপক কামাল আহমদ চৌধুরী, ফখরুদ্দিন ফকু চৌধুরী, মুহাম্মদ ইয়ামিন শাহরিয়ার ইনু, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কবীর খান প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দিপু মনি কে স্মারক উপহার প্রদান করেন কামরান আহমেদ এবং তৌহিদে লতিফ সাকের। মিলনমেলা উপলক্ষে বিকেলে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit