রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ছাড়া সুশিক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভবপর নয়। তাই বর্তমান সরকার ভিশন ২০৪১ কে সামনে রেখে শিক্ষা ক্ষেত্রে শৃংখলা আনয়নের লক্ষ্যে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য ‘শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার’ বিবেচনায় নিয়ে একটি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী এর আগে একাধিকবার শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন। এটি যে দারিদ্র্য মুক্তির কার্যকর অস্ত্র তা প্রমাণ হয়েছে শিক্ষা বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে দারিদ্র্য মুক্তির ঘটনায়। বিনামূল্যে পাঠ্যবই বিতরণসহ শিক্ষা খাতে বাজেটের এক উল্লেখযোগ্য বিনিয়োগ যে জাতির জন্য সত্যিকার অর্থেই লাভজনক তা বাস্তবতার নিরিখেই প্রমাণ হয়েছে। প্রাথমিক শিক্ষায় ছেলেমেয়েদের অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সমতা তৈরির মাধ্যমে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। প্রাথমিক শিক্ষার সফলতার দিকগুলো হলো শতভাগ শিশুর প্রাথমিকে ভর্তি হওয়া, শ্রেণিকক্ষে লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠা এবং অতি উচ্চহারে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপ্ত করা। এ ধারাকে অব্যাহত রাখতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি (১ জানুয়ারি) রোববার সকালে আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও ৪নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শেখ তোফায়েল আহমদ সেফুল এবং শহীদ শেখ এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ন সভাপতি ফয়েজ খান পেয়ার, সাবেক সভাপতি আজিজুল হব চৌধুরী মতি, বর্তমান সাধারণ সম্পাদক শাহীন খান। স্বাগত বক্তব্য রাখেন আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ কপাল দীপু। বক্তব্য রাখেন অভিভাবক সাবরিনা চৌধুরী, সিসিক সচিব দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাম্মি খাতুন, ফাহিমদা মুনতাস তালুকদার প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit