সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

দুর্গাপুরে বই উৎসব

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে জাতীয় বই উৎসব পালিত হয়েছে।

রোববার সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্কুলে এ উৎসব পালিত হয়। এ উপলক্ষে এ বছর দুর্গাপুর উপজেলায় প্রাথমিক পর্যায়ে প্রায় ৮৬,৮০৯, মাধ্যমিক পর্যায়ে ১,০৫,৯০৩ ও মাদ্রাসা পর্যায়ে ৬,৬৮০, এফতেদায়ী পর্যায়ে ২৯,৬৮০ বই বিতরণ করবেন বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ্।

বই বিতরণ পুর্ব আলোচনায় ইউএনও রাজীব-উল-আহসান বলেন, বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বের কাছে মডেল হিসেবে তুলে ধরা। সে লক্ষে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরাও আনন্দিত।

সরকারের এই চ্যালেঞ্জ কে সামনে রেখে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এ সময় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মো. আবু তাহের ভুইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit