রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

রাশিয়া কখনো বিভক্ত হবে না: পুতিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জাতির উদ্দেশে দেয়া তার নববর্ষের ভাষণে বলেছেন, পশ্চিমারা শান্তির বিষয়ে মিথ্যা বলছে এবং রাশিয়ায় বিভেদ বপন করার জন্য ইউক্রেন ও দেশটির জনগণকে ব্যবহার করছে।

পুতিন বলেন, ‘পশ্চিমারা আগ্রাসনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় শান্তির বিষয়ে মিথ্যা বলেছিল এবং এখন তারা বিনা দ্বিধায় এটি প্রকাশ্যে স্বীকার করছে। তারা রাশিয়াকে দুর্বল ও বিভক্ত করার জন্য ইউক্রেন এবং  জনগণকে নিষ্ঠুরভাবে ব্যবহার করছে।’

পুতিন জোর দিয়ে বলেন, ‘আমরা কখনো কাউকে এটা করতে দিইনি এবং করবও না।’
তিনি উল্লেখবলেন, কয়েক বছর ধরে পশ্চিমা অভিজাতরা কপটভাবে ডনবাস দ্বন্ধের সমাধান সহ তাদের শান্তিপূর্ণ অভিপ্রায়ের আশ্বাস দিয়ে আসছে। 

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আসলে  প্রতিটি সম্ভাব্য উপায়ে তারা নব্য-নাৎসিদের উৎসাহিত করছিল যারা ডনবাসের গণপ্রজাতন্ত্রের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সামরিক এবং প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৩/দুপুর ১২.০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit