বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য: আইনমন্ত্রী আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ

সিগনাল বাতি না জ্বলায় গোপালপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষকসহ ৩ জনের মৃত্যু

মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪০৪ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর (নাটোর) প্রতিনিধি : আজিমনগর (গোপালপুর) রেল স্টেশন। এই স্টেশন দিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা, সান্তাহার, পাবনা রুটের প্রতিদিন ৬০ থেকে ৬৫ টি ট্রেন চলাচল করে। স্টেশনের অদুরে রয়েছে ব্যাস্ততম রেলগেট।  শত শত  যানবহন সহ এ গেট দিয়ে চলাফেরা করে হাজার হাজর মানুষ। কিন্তু এতো গুরত্বপূর্ণ স্টেশনে নেই স্টেশন মাষ্টার। তাই জ্বলেনা সিগনালবাতি। আর এ কারনেই হরহামেসাই ঘটছে দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের শেষ দিনে ঘটে গেল স্মরনীয় দুর্ঘটনা।

শনিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামী বেনজুর নামের অপর একজন প্রাণে বেঁচে গেছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ও ঈশ্বরদীর  সাহাপুর আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন (৬৩) ওরোফে মুনতাজ মাষ্টার, নারায়নপুর গ্রামের বাচ্চু শেখের পুত্র জমির উদ্দিন (৬২) ও বেনজুরের স্ত্রী সাথী বেগম (৩৫)।

স্থাণীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই ৪ জন গোপালপুর রেলগেট থেকে রেল লাইন দিয়ে নারায়নপুরের দিকে জাচ্ছিল।  এমন সময় তাদের সামনে থেকে একটি মালগাড়ি আসলে তারা পাশের লাইনে অবস্থান নেয়। ওই সময় পিছন থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন আসলে ওই ট্রেনে কাটা পড়ে ওই তিন জনের মৃত্যু হয়। তবে আকস্মিকভাবে সাথী বেগমের স্বামী বেনজুর রহমান প্রাণে বেঁচে যায়।

এলাকাবাসি জানায়, আজিমনগর রেল স্টেশনে স্টেশন মাষ্টার না থাকায় সিগনাল বাতি বন্ধ থাকে, তাই প্রায়ই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে দ্রুত এ স্টেশনে স্টেশন মাষ্টার নিয়োগের জোর দাবি জানিয়েছেন তারা।  লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit