বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

আমরা হারানো ভূখণ্ড ফিরিয়ে আনার চেষ্টা করছি: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের হারানো ভূখণ্ড ফিরিয়ে আনার চেষ্টা করছে ইউক্রেন বাহিনী। এমন খবর দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, দোনবাস অঞ্চলে রাশিয়ার সেনাদের মোকাবিলায় এগিয়ে আছে ইউক্রেনের সেনারা। খবর ইউএস নিউজের। শুক্রবার রাতে এক ভিডিওবার্তায় এমন কথা জানিয়েছেন জেলেনস্কি। এ সময় তিনি বলেন, আমরা আমাদের হারানো ভূখণ্ড ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছু জায়গায় আমরা এগিয়ে আছি।  

জেলেনস্কি আরও বলেন, সম্প্রতি ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। সামরিক বাহিনীকেও শক্তিশালী করেছে তারা। তাদের কবল থেকে বাঁচতে আমাদের শক্তিসামর্থ আরও বাড়াতে হবে। প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এতে প্রায় অভিশপ্ত নগরীতের পরিণত হয়েছে কিয়েভ, খেরসন, লুহানস্ক, দোনেৎস্কসহ বিভিন্ন শহর। একের পর এক হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে প্রায় সব জায়গা। বাড়ি ঘর ছেড়ে বাস্তুহারা হয়েছে অসংখ্য মানুষ। 

গত সেপ্টেম্বরে গণভোটের মাধ্যমে ইউক্রেনের দোনবাস অঞ্চলসহ ঝাপোরিজঝিয়া এবং খেরসন দখল করে নেয় রাশিয়া। যার প্রতিবাদে এখনও লড়ছে ইউক্রেনের সেনারা।  এবার সেই দোনবাস অঞ্চলে কিছুটা এগোনোর সুসংবাদ দিলেন জেলেনস্কি। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit