বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

সৌদি ক্লাবে রোনালদোর সঙ্গী হচ্ছেন রামোস?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপের ক্লাবগুলো থেকে সাড়া না পেয়ে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পাড়ি জমাচ্ছেন সৌদি আরবের ‘আল নাসের’ ক্লাবে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এটা মোটামুটি পাকা হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এবার নতুন গুঞ্জন শুরু হলো রোনালদোর দীর্ঘদিনের রিয়াল মাদ্রিদ সতীর্থ সার্জিও রামোসকে নিয়ে। পিএসজির এই স্প্যানিশ তারকাও নাকি আল নাসেরে যেতে পারেন! এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব।

এরপর থেকে ফুটবল নিয়ে সৌদি সরকারের আগ্রহ আরও বেড়েছে। এই সুযোগে আল নাসের ক্লাবটি নিজেদের বিশ্ব ফুটবলে আলোচনায় আনতে চায়। তাদের কাছে টাকা কোনো সমস্যা নয়। তাই আল নাসের ক্লাব নাকি রামোসকে আনার চেষ্টা করছে। পিএজির সঙ্গে রামোসের চুক্তি আছে ২০২৩ সালের জুন পর্যন্ত। এরপরই স্প্যানিশ ডিফেন্ডারকে দলে ভেড়াতে চায় আল নাসের।

বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে, রামোসকে নাকি ইতোমধ্যে প্রস্তাবও দিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাবটি। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ রামোসকে ছেড়ে দেওয়ার পর তিনি পিএসজি পাড়ি জমিয়েছিলেন। কিন্তু প্যারিসের ক্লাবটির হয়ে তেমন কিছু করতে পারেননি। প্রথম বছর তো ইনজুরিতেই কেটে গেল। এই মৌসুমেও পারফর্ম করতে না পারলে ৩৬ বছরের তারকাকে পিএসজি রাখবে কিনা তাতেও সন্দেহ আছে। এই সুযোগটাই নিতে চাইছে আল নাসের।

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit