মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ব্যয় বাড়াতে উন্নয়ন প্রকল্পের কাজে বিলম্ব করা হয় : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ব্যয় বাড়াতে আমাদের দেশে উন্নয়ন প্রকল্পের কাজে বিলম্ব করা হয়। যেটা চীনা কিংবা জাপানিরা করে না। তারা মেয়াদের আগে কাজ শেষ করে। মেট্রো রেলের কাজ ছয় মাস আগে শেষ করে তারা টাকা ফেরত দিয়েছে। এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাজ বিলম্ব হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। ’

গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে নির্মিতব্য টার্মিনালের কাজ পরিদর্শন করে কাজের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের সবাইকে সামাজিক নিরাপত্তার আওতায় আনতে হবে। সে জন্য জাতীয় পরিচয়পত্রধারী সবাইকে করের আওতায় আনা প্রয়োজন। … আন্তনির্ভরশীল জাতি গড়তে আয়কর বিভাগকে শক্তিশালী করতে হবে। ’

পরে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী নগরের একটি হোটেলে কর অঞ্চল সিলেট আয়োজিত সেরা করদাতা সম্মাননা পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, কাস্টমস ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit