শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ঢাবির উর্দু বিভাগের নবীনবরণ ও পুনর্মিলনী অনুষ্ঠিত 

জালাল আহমদ,ঢাবি প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ Time View
জালাল আহমদ,ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উর্দু বিভাগের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বিভাগের অ্যালামনাইদের পুনর্মিলনী অনুষ্ঠান আজ ২৯ ডিসেম্বর(২০২২) বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি ) মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ ভারতীয় উপমহাদেশে সাহিত্য চর্চায় উর্দু কবিদের অবদান তুলে ধরে বলেন, অনেক উর্দু কবিই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে। এসময় তিনি মহামনীষীদের জীবন দর্শন অনুসরণ করে সৎ, আদর্শবান ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
 দিনব্যাপী অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।বিভাগের সাবেক শিক্ষার্থীদের সাথে নবীনবরণ ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো টিএসসি। দীর্ঘদিন  বন্ধুরা মিলনমেলায় কাছে পেয়ে পরস্পর কুশল বিনিময় করেন 

 

 

কিউএনবি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit