বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

মিলিয়ন ছাড়িয়ে বিলিয়নের পথে ‘অ্যাভাটার : ২’!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : জেমস ক্যামেরনের বিশ্বব্যাপী আলোড়ন তোলা সিনেমা ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে গেল ১৬ ডিসেম্বর। দিন যত বাড়ছে, ততই রেকর্ড গড়ছে আলোড়ন ফেলে দেয়া এই ছবি।

মার্কিন সাময়িকী ভ্যারাইটি ও বলিউডভিত্তিক পোর্টলার পিঙ্কভিলার প্রতিবেদন, প্রায় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার বাজেটে নির্মিত ছবিটি মুক্তির ১১ দিনে (২৮ ডিসেম্বর পর্যন্ত) বিশ্বব্যাপী আয় করেছে ৯৫৫.১ মিলিয়ন মার্কিন ডলার। ষষ্ঠ দ্রুততম চলচ্চিত্র হিসাবে বিশ্ব বক্স অফিসে বিলিয়নের রেকর্ড গড়তে যাচ্ছে জেমস ক্যামেরনের এই মহাকাব্য।

এর আগে, এবছর ১ বিলিয়ন স্পর্শ করতে পেরেছে শুধু ‘টপ গান : ম্যাভরিক’ এবং ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’ ছবি দুটি।  সেদিক থেকে এখন পর্যন্ত চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ‘অ্যাভাটার : ২’ ছবিটি।

এদিকে ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ছবিটির আয় দাঁড়িয়েছে ৩১৭ কোটি রুপি। আয়ের দিক থেকে যা এবছর ‘আরআরআর’ এর পর দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিসেবে স্থান দখল করে নিয়েছে। তবে ভারতে হলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে এখন পর্যন্ত স্থান দখল করে রয়েছে  ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ (৩৭৩ কোটি রুপি) ছবিটি। কিন্তু ‘অ্যাভাটার: ২’ যে সেই রেকর্ড যেকোন সময় ভেঙে দিতে পারে, তা বেশ ভালোভাবেই ধারণা করা যাচ্ছে।

কিউএনবি/অনিমা/২৮.১২.২০২২/ রাত ১০.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit