সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনিদের রাখা কারাগারের চারপাশে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত ফ্রান্সের দাবানল নিয়ন্ত্রণে, তবে শঙ্কা কাটেনি বিরোধী দল আ.লীগের মতো বক্তব্য দিচ্ছে: মির্জা ফখরুল ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি জামায়াত বছরের পর বছর মগবাজারের অফিসের তালা খুলতে পারেনি: রাশেদ খাঁন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা থেকে ঘাটুরা পর্যন্ত মহাসড়কের এক কিলোমিটার অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সড়ক ও জনপথ বিভাগ। আজ বুধবার বেলা ১১টার দিকে এই উচ্ছেদ অভিযান শুরুহয়। বিকেল পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে নেতৃত্বদেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহাম্মেদ।

অভিযান সম্পর্কে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহাম্মেদ জানান, দীর্ঘদিন ধরে বিপুল পরিমান সরকারী সম্পতি বেহাত হয়ে অবৈধ দখলদারদের জিম্মায় ছিল। সে সরকারী সম্পতি গুলো উদ্ধারের লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করাহয়। মোট ২২০টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। আগামীকালের মধ্যে এ স্থাপনা গুলো উচ্ছেদ করাহবে। এতে সড়ক ও জনপথ বিভাগের মোট ১৭৮ শতাংশ জমি দখল মুক্ত হবে। উচ্ছেদের পর সড়কটি ফোরলেনের জন্য প্রস্তাবনা দেয়া হবে। এটি হলে এই এলাকার মানুষের অনেক উপকার হবে। পাশাপাশি যানজট নিরসন হবে বলেও আমরা মনে করি।

অভিযানে দায়িত্বে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার গোলাম মোস্তফা মুন্না বলেন, সিলেট-চট্টগ্রাম ফোরলেনের কাজের জন্য এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অধিকাংশ স্থাপনা দখল দারেরা নিজ দায়িত্বে সরিয়ে নিয়েছেন। যারা ছিলেন তাদেরকে আজকে উচ্ছেদ করা হচ্ছে। শান্তিপূর্ণ ভাবেই এই অভিযান চলছে।  এর মধ্যে কিছু স্থাপনার দখলদার মহামান্য হাইকোর্টের কাগজ দেখিয়েছেন। আজকের মধ্যে সেই সকল কাগজপত্র যাচাই করা হবে।

যদি মামলার কাগজ থাকে তাহলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। আর যদি কাগজ ঠিক না থাকে তাহলে আমরা উচ্ছেদ করবো। ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ এমরান হোসেন বলেন, সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলার পরিস্থিতি যেন অবনতি না হয় সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit