মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ইউক্রেনের জন্য চলতি সপ্তাহ ‘খুবই গুরুত্বপূর্ণ’, বললেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের জাতীয় জীবনে চলতি সপ্তাহ ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, আমরা আগামী বছরে পদার্পণ করছি। আমাদেরকে অবশ্যই জাতীয় লক্ষ্য সম্পর্কে সাধারণ বোঝাপড়া থাকতে হবে। জেলেনস্কি বলেন, অবশ্যই সেই লক্ষ্য হলো- ‘শত্রুর থেকে আমাদের মাতৃভূমিকে মুক্ত করা, আমাদের জনগণকে ঘরে ফেরানো।’

এদিকে, ইউক্রেনের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী  জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনে দুটি ক্ষেপণাস্ত্র ও ৪৪টি রকেট ছুড়েছে রুশ বাহিনী। এসব হামলায় বাখমুত ও আভদিভকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

রুশ হামলার জেরে ইউক্রেনের প্রায় ৯০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, বড়দিনের উৎসবের মধ্যেও বিদ্যুৎ সরবরাহের জাতীয় গ্রিড মেরামতে সংশ্লিষ্ট কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জেলেনস্কি আরও জানান, পূর্বাঞ্চলের দোনবাসে যুদ্ধ পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। এ ছাড়া ইউক্রেন সরকারের পক্ষ থেকে গতকাল জানানো হয়েছে, দেশটির লুহানস্ক ও দোনেৎস্কের বিভিন্ন এলাকায় রাশিয়ার সঙ্গে জোরদার যুদ্ধ চলছে। এ ছাড়া যুদ্ধক্ষেত্রে আন্তর্জাতিক আইন অমান্যের অভিযোগ তুলে রাশিয়াকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit