বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

মেট্রোরেল নিয়ে গাইলেন মমতাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : ভোগান্তির যানজট নিরসন করে সময় ও পরিবেশ বাঁচিয়ে অর্থনীতির চাকা ঘোরানোর স্বপ্ন ছিল মেট্রোরেলে। দেশের প্রথম বৈদ্যুতিক এ গণপরিবহণের উদ্বোধনী মঞ্চে  সেই সুরই বেজে উঠল।

মেট্রোরেল উদ্বোধনের অনুষ্ঠানে এ থিম সং শুনিয়েছেন সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।

বুধবার উত্তরার দিয়াবাড়ি স্টেশন প্রান্তে মেট্রোরেল উদ্বোধনের অনুষ্ঠানে বাজানো হয় এর থিম সং ‘অর্থনীতির চাকা ঘুরবে পেছনে ফেলে যানজট’। মেট্রোরেলের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে তৈরি করা এই গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সংসদ সদস্য মমতাজ বেগম।

গানের কথায় বলা হয়– “বঙ্গবন্ধুর সোনার বাংলায়, স্বপ্নের মেট্রোরেলের শুভ যাত্রায়/ শেখ হাসিনা আজ অনন্য উচ্চতায়; মেট্রোরেল, আমাদের স্বপ্নের মেট্রোরেল/বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ; অর্থনীতির চাকা ঘুরবে পেছনে ফেলে যানজট, এগিয়ে চলবে বাংলাদেশ।”

উদ্বোধনী মঞ্চে এমআরটি-৬ লাইনের সাড়ে ছয় বছরের নির্মাণযজ্ঞ শেষে পূর্ণ অবয়ব দেখানো হয় এক প্রদর্শনীতে; এর পরই বাজানো হয় মেট্রোরেলের থিম সং।

ঢাকা শহরের চিরচেনা যানজট এড়াতে ২০১৬ সালে উত্তরায় দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণযজ্ঞ শুরু হয়েছিল। দীর্ঘ পথ পেরিয়ে সাড়ে ছয় বছর পর স্বপ্নের এই মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit