শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমী মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড়ে অবস্থিত মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত এই ওয়াজ মাহফিল চলে এতে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ মাওলানা মুফতি আল আমিন আড়াইহাজারী ঢাকা, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন উদীয়মান তরুণ বক্তা মোঃ সাজু আশরাফী দিনাজপুর, তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা রাশেদ বিন মমতাজ।

উক্ত ওয়াজ মাহফিল সভাপতিত্ব করেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান আলহাজ্ব প্রফেসর নওশের ওয়ান এতে সহ সভাপতিত্ব করেন ফুলবাড়ি নাবিল কাউন্টার এর পরিচালক মোঃ মামুনুর রশিদ মামুন ও ৭ নং শিবনগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নুরুল ইসলাম। এসব উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ আজম মন্ডল রানা, সাত নং শিবনগর ইউনিয়নের সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম মন্টু, সিদ্দিকিয়া হোমিও হল এর স্বত্বাধিকারী ডা.সোলাইমান মন্ডল, বাস ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান মিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লী বৃন্দ। মাহফিলে বক্তারা আল্লাহ সন্তুষ্টি অর্জনে নির্দেশনামূলক বক্তব্য রাখেন,এবং রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর জীবনের উপরে গুরুত্ব দিয়ে তারা অনুসরণ করে আমল করার দিক নির্দেশনাও প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit