মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক টানা ছুটিতে কক্সবাজার আসছে পর্যটক, এড়িয়ে চলছে রিসোর্ট-কটেজ

১৬নং ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৪৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি দলীয় নেতৃবৃন্দকে অবিলম্ব মুক্তি দিতে নইলে জনগণের দূর্বার আন্দোলনের মাধ্যমে নেতৃবৃন্দকে মুক্ত করে নিয়ে আসতে বাধ্য করা হবে। শান্তিপূর্ণ সমাবেশকে কেন্দ্র স্বৈরশাসকের মত রাতের আধারে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করেছে এই অবৈধ সরকার। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ দিন থেকে কারান্তরীন করে রাখা হয়েছে।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শত শত নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। ভয়ভীতি, হামলা, মামলা গ্রেফতার করে দেখিয়ে চলমান গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন থেকে বিএনপিকে সরাতে চায়। সিলেটে স্বেচ্ছাসেবক দলনেতা বদরুল ইসলাম নজরুল, আলী আকবর রাজন, জাহিদুল ইসলাম সহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। তিনি ১৬নং ওয়ার্ডের কাউন্সিলে নির্বাচিত নেতৃবৃন্দকে সকল আন্দোলন, সংগ্রামসহ সাংগঠনিক কর্মকান্ডে শক্তিসালী ভূমিকা রাখার আহবান জানান। তিনি ১৬নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে বিকাল ৪টার সময় এই কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এ এইচ এম ছালেহ ইব্রাহিম এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন পান্না’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম জালালী পংকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, নজিবুর রহমান নজীব, সৈয়দ মইন উদ্দিন সোহেল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড.আতিকুর রহমান সাবু, সৈয়দ তৌফিকুল হাদী, মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, মাহবুব চৌধুরী, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রোজি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মির্জা বেলায়েত আহমদ লিটন, ইকরাম আহমদ, বাবর আহমদ, আব্দুল জলিল, রুম্মান আহমদ, মজনু আহমদ, মতিউর রহমান শিমুল, রাহেল আহমদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক রজব আহমদ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit