বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

পুণ্যের আশায় স্ত্রীর জন্য সাধ্যমতো ব্যয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : স্ত্রীর ভরণ-পোষণের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর। আল্লাহ বলেন, ‘সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুসারে ব্যয় করবে। আর যার রিজিক সীমিত করা হয়েছে, সে ব্যয় করবে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে। আল্লাহ যাকে যতটা দিয়েছেন তার অতিরিক্ত বোঝা তার ওপর চাপান না। আল্লাহ কষ্টের পর সহজ করে দেবেন। ’ (সুরা তালা, আয়াত : ৭) অন্য আয়াতে আল্লাহ বলেন, ‘আর জন্মদাতা পিতার দায়িত্ব হলো ন্যায়সংগতভাবে প্রসূতি মায়েদের ভরণ-পোষণের ব্যবস্থা করা। ’ (সুরা বাকারা, আয়াত : ২৩৩)

ব্যক্তির উপার্জিত অর্থে সবচেয়ে বেশি অধিকার নিজের ও পরিবারের। রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমাদের কাউকে যখন আল্লাহ কল্যাণ (সম্পদ) দান করেন তখন সে নিজের এবং তার পরিবারের লোকজনকে দিয়ে (ব্যয়) শুরু করবে। ’ (মুসলিম, হাদিস : ১৮২২)

কারো সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি তার পরিবার-পরিজনের জন্য খরচ করতে কৃপণতা করে তাহলে সে পাপী হবে। খায়সামা (রা.) বলেন, একবার আমি আবদুল্লাহ ইবন আমর (রা.)-এর সঙ্গে বসা ছিলাম, এমন সময় তার কোষাধ্যক্ষ এলেন। তিনি বলেন, তুমি কি গোলামদের খাবার ব্যবস্থা করেছ? তিনি বলেন, না। অতঃপর তিনি বলেন, তুমি গিয়ে তাদের খাবার দিয়ে আসো। বর্ণনাকারী বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যাদের ভরণ-পোষণ করা, ব্যায়ভার বহন করা কর্তব্য তা না করে আটকে রাখাই কোনো ব্যক্তির গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। (মুসলিম, হাদিস : ২২০২)

এ ধরনের লোককে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন। সে তা সংরক্ষণ করেছে, না তাতে অবহেলা করেছে? এমনকি পুরুষকে তার স্ত্রী (পরিবার-পরিজন) সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ’ (নাসাঈ, আস-সুনানুল কুবরা, হাদিস : ৯১৭৪)

পক্ষান্তরে পরিবারের জন্য খরচকৃত অর্থের ফজিলত অনেক বেশি। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘উত্তম হলো ওই দিনার, যা কোনো ব্যক্তি তার পরিবার-পরিজনের জন্য খরচ করে। ’ (মুসলিম, হাদিস : ৯৯৪)

আর পরিবারের জন্য খরচ করা অর্থ সদকার অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এর মাধ্যমেও সদকার সওয়াব পাওয়া যাবে। রাসুল (সা.) বলেন, ‘কোনো ব্যক্তি স্বীয় পরিবার-পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সদকা হয়ে যায়। ’ (বুখারি, হাদিস : ৫৫)

এমনকি কোনো ব্যক্তি তার স্ত্রীকে যে পানি পান করায় তার জন্যও নেকি আছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই কোনো ব্যক্তি যখন তার স্ত্রীকে পানি পান করায় তখন সে তার বিনিময়ে সওয়াব পায়। ’ (মুসনাদ আহমাদ, হাদিস : ১০১৩২)। স্বামী সাধ্যমতো স্ত্রীকে পোশাক-পরিচ্ছদ দেবে। এটি স্ত্রীর অধিকার। রাসুল (সা.) বলেন, ‘আর তোমাদের ওপর তাদের অধিকার এই যে তোমরা (যথাসম্ভব) তাদের পোশাক-পরিচ্ছদ ও আহারের সুব্যবস্থা করবে। ’ (তিরমিজি, হাদিস : ১১৬৩)

মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন। আমিন

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit