রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ব্যাপক তুষারপাতে জাপানে নিহত বেড়ে ১৭

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলসহ দেশটির অন্যান্য অংশে ব্যাপক তুষারপাতের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৭ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। এছাড়া তুষারপাতের কারণে হাইওয়েতে যানবাহন আটকা পড়েছে এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে বিতরণ পরিষেবা বিলম্বিতও হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিসমাস সপ্তাহান্তে উত্তর জাপান এবং দেশের অন্যান্য অংশে ভারী তুষারপাতের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ১৭ জনে। একইসাহে আহত হয়েছেন ৯০ জনেরও বেশি মানুষ।

জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির একজন কর্মকর্তা বলেছেন, “ইয়ামাগাতা প্রিফেকচারের নাগাই শহরে বাড়ির ছাদ থেকে পড়া তুষারের নিচে চাপা পড়ে সত্তরোর্ধ এক বৃদ্ধা মারা গেছেন। জাপানের ওই এলাকায় গত শনিবারের মধ্যে ৮০ সেন্টিমিটারেরও (২.৬ ফুট) বেশি তুষার জমা হয়েছিলো।”

সিএনএন বলছে, প্রধানত পশ্চিম উপকূল বরাবর অঞ্চলসহ জাপানের কিছু অংশ শক্তিশালী শীতকালীন আবহাওয়ার কারণে ভারী তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা গত সপ্তাহে জানায়, দেশের কিছু অংশে তুষারপাত গড় পরিমাণের চেয়ে অনেক বেশি স্তরে জমেছে।

মূলত জাপান সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান প্রতিকূল আবহাওয়ার সাক্ষী হয়েছে। পূর্ব এশিয়ার এই দেশটির জলবায়ু প্রধানত নাতিশীতোষ্ণ হলেও উত্তর থেকে দক্ষিণে তা ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে থাকে।

এছাড়া ডিসেম্বরে হোক্কাইডোর মতো উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে তীব্র তুষারঝড় দেখা গেছে এবং দক্ষিণের কিছু অংশ গত সেপ্টেম্বরে শক্তিশালী টাইফুনের পাশাপাশি প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলো।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit