বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

‘পুষ্পা ২’ ছবিতে নতুন নায়িকা কে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৮৫ Time View

বিনোদন ডেস্ক : ‘পুষ্পা টু’ কবে আসবে তা নিয়ে বহুদিন থেকেই উত্তেজনা তুঙ্গে। এরই মাঝে এল ‘পুষ্পা ২’ নিয়ে নতুন খবর। ‘পুষ্পা’র সিক্যুয়েলে আসছেন নতুন নায়িকা। তিনি হলেন অনসূয়া ভরদ্বাজ। তবে নতুন নায়িকার আগমন ঘটলেও ছবিতে নায়িকা হিসেবে থাকছেন রাশমিকা মান্দানাই।

জানা গেছে, ‘পুষ্পা ২’ ছবিতে সামান্থার জায়গায় আসছেন অনসূয়া ভরদ্বাজ। তিনি দক্ষিণের অনেক ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি তিনি উপস্থাপনাও করেন।

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে আইটেম গানে নেচে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সামান্থা রুথ প্রভু। তাহলে কি আইটেম গানেই তাকে দেখা যাবে? এ প্রশ্নের উত্তর পরে জানা যাবে।

তবে শোনা যাচ্ছে, শুধু একটি গানে নয়, অনসূয়া অভিনয় করবেন আল্লু অর্জুন ও রাশমিকার পাশাপাশি। ইতিমধ্যে হায়দরাবাদের জঙ্গলে ছবির প্রথম দফার শুটিং হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে আসবে বড়সড় বদল। এমনকি, ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের। পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হচ্ছে।

আল্লু অর্জুনের লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। ‘পুষ্পা টু’তে আল্লু অর্জুনকে একেবারে নতুন অবতারেও দেখা যেতে পারে। শুধু তাই নয়, ফাহদা ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে ‘পুষ্পা টু’ ছবিতে। যা কিনা এই ছবির বড় চমক হতে পারে।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit