সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

তীব্র শীতে বিদ্যুৎহীন ৯০ লাখ ইউক্রেনীয়, দাবি জেলেনস্কির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগু। এতে তীব্র শীতের সময় ৯০ লাখ মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত অক্টোবর থেকেই কৌশল বদলে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে নিশানা করে রাশিয়া। শীত পড়ার পর এর ফল ভোগ করছেন লাখ লাখ ইউক্রেনীয়। কারণ মস্কোর গোলায় ধ্বংস হয়ে গেছে দেশটির অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র। এর ফলে পানি গরম করার উপকরণ থেকে ঘরের আঁধার দূর করার আলো— বন্ধ সবই।

এক বার্তায় জেলেনস্কি জানিয়েছেন, বিদ্যুৎকর্মীরা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। রাশিয়ার লাগাতার হামলার পরেও বিদ্যুৎকেন্দ্র মেরামত করার কাজ চালিয়ে যাচ্ছেন তারা। তাদের জন্যই বড়দিনে কিছু মানুষের বাড়িতে অন্তত বিদ্যুৎ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সমস্যা রয়েই গেছে। তিনি বলেন, “স্বাভাবিকভাবেই ঘাটতি রয়ে গেছে। বিদ্যুৎহীন অবস্থায় বহু মানুষকে থাকতে হচ্ছে।”

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, “আজ (সোমবার) সন্ধ্যার পরিস্থিতির কথা বলতে গেলে, ইউক্রেনে অন্তত ৯০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন। কিন্তু বিদ্যুৎ না থাকার পরিধি এবং সময় ক্রমশ কমিয়ে আনতে পারছি, এটাই বড় কথা।”

রাশিয়া যুদ্ধবিমান বা ড্রোন থেকে হামলা চালিয়ে ইউক্রেনে একের পর এক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করছে। সরাসরি সামরিক তৎপরতায় ইউক্রেনকে ধরাশায়ী করতে না পেরে যে কৌশল নিয়েছেন ভ্লাদিমির পুতিন, তাতে প্রবল ঠাণ্ডার মধ্যে সমস্যা আরও বেড়েছে জেলেনস্কির দেশের মানুষের। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit