বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

ছেলে আরহানের সঙ্গে বড়দিন উদযাপন মালাইকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : এমনিতেই বড়দিনটা বেশ বড়সড় করেই উদযাপন করেন বলিউডের তারকারা।

বছর শেষে পার্টি মুডে থাকেন সবাই। এ বছর ছেলে আরহান, মা ও বোনের সঙ্গে বড়দিনের ছুটিটা কাটালেন মালাইকা অরোরা।

২৫ তারিখ উদযাপনের একগুচ্ছ ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই।

তবে প্রেমিক অর্জুন কাপুরকে যে মিস করছেন, সে কথা ছবির ক্যাপশনেই লিখেছিলেন মালাইকা। কিন্তু কেন সেদিন দেখা মিলল না অর্জুনের, প্রকাশ্যে এলো সেই কারণ।

প্রায় চার বছরের সম্পর্ক অর্জুন-মালাইকার। অনেকবার ঝড়ঝাপটা এসেছে তাদের সম্পর্কে। কিন্তু প্রতিবারই একে অপরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন তারা।

অভিনেত্রীর বাড়ির কাছে অর্জুনের ফ্ল্যাট। বড়দিনের অনুষ্ঠানে অর্জুনের অনুপস্থিতিতে অনেকেই সন্দেহ করেছিলেন অন্য কিছু।

তবে এবার অর্জুন জানালেন, তিনি অসুস্থ। অভিনেতা বড়দিনে নিজের বিছানায় আধশোয়া ছবি শেয়ার করে লেখেন— ‘আমি অসু্স্থ। এ বছরের বড়দিনটা মিস করলাম। তবে চিন্তা করবেন না, কোভিড হয়নি।’

অন্যদিকে মালাইকা লেখেন— ‘আমরা সবাই তোমাকে মিস করছি অর্জুন কাপুর।’

এ মুহূর্তে মালাইকা ব্যস্ত তার শো ‘মুভিং উইথ মালাইকা’ নিয়ে। হাতে একগুচ্ছ ছবির কাজ রয়েছে অর্জুনেরও।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit