রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

নরসিংদীতে ৪৪০ জন গ্রামপুলিশ পেলেন বাইসাইকেল

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে মুছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে তিন উপজেলার ৪৪০ জন গ্রামপুলিশের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশগণের দায়িত্ব পালন সহজীকরণের জন্য বাইসাইকেল বিতরণ করা হয়। প্রথম দফায় জেলার ৬ উপজেলার মধ্যে তিন উপজেলা মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার ৪৪টি ইউনিয়নের ৪৪০ জন নারী ও পুরুষ গ্রামপুলিশকে বাইসাইকেল দেয়া হয়েছে। পরবর্তীতে বাকী পলাশ, শিবপুর ও সদর উপজেলার গ্রামপুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বাইসাইকেল বিতরণ করেন। স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন। এসময় তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit