সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
দুই সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট যানজট কমাতে তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন বিষয়ক সভা অনুষ্ঠিত ৪ দিন পর পুশইনের শিকার ১২ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ আর্জেন্টিনার জার্সি পরে আদালতে পলক, ভিডিও ভাইরাল রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস পবিত্র আশুরা কবে জানা যাবে কাল যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলেও লেবানন থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল

কমলা হ্যারিসের বাড়ির সামনে নামানো হলো শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার বড়দিনের আগের সন্ধ্যায় ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়ির সামনে শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে রেখে আসা হয়েছিল। সে সময় তাপমাত্রা ছিল মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস। তাদের মধ্যে কয়েকটি শিশুও ছিল। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বিষয়টিকে ‘নিষ্ঠুর’ বলে আখ্যায়িত করেছেন।

যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ এলাকায় বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে। ত্রাণ সংস্থা সামু ফার্স্ট রেসপন্সের ব্যবস্থাপনা পরিচালক তাতিয়ানা ল্যাবোর্ড বলছেন, টেক্সাসের কর্মকর্তারা অভিবাসনপ্রত্যাশীদের সেখানে রেখে এসেছেন। তবে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোটের কার্যালয়ের কাছে রবিবার এ ব্যাপারে জানতে চাইলে কোনো উত্তর পাওয়া যায়নি।

অবশ্য এর আগে অ্যাবোটের কার্যালয় জানিয়েছিল, গত এপ্রিল থেকে প্রায় ১৫ হাজার অভিবাসনপ্রত্যাশীকে তারা বাসে করে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, শিকাগো ও ওয়াশিংটনে পাঠিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতির প্রতিবাদে রিপাবলিকান গভর্নররা বাসে করে অভিবাসনপ্রত্যাশীদের ডেমোক্র্যাট গভর্নরদের শহরে পাঠিয়ে থাকেন। রিপাবলিকানদের অভিযোগ, বাইডেনের নীতির কারণে বিভিন্ন দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করছেন।

শনিবার রাতে কমলা হ্যারিসের বাড়ির সামনে রেখে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের বেশির ভাগই ইকুয়েডর ও কলম্বিয়ার নাগরিক বলে জানা গেছে।

অভিবাসনপ্রত্যাশীদের সেখানে রেখে যাওয়ার কিছুক্ষণ পর বিভিন্ন ত্রাণ সংস্থা তাদেরকে কম্বল দেয় এবং বাসে করে একটি গির্জায় নিয়ে যায়। সেখানে তাদের রাত ও সকালের খাবার দেওয়া হয়। অভিবাসনপ্রত্যাশীরা নিউ ইয়র্ক বা নিউ জার্সি যেতে আগ্রহী।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আব্দুল্লাহ হাসান বিষয়টিকে ‘নিষ্ঠুর, বিপজ্জনক ও লজ্জাকর লোক-দেখানো কাজ’ বলে আখ্যায়িত করেছেন।

সূত্র : ডয়চে ভেলে

 

 

কিউএনবি/আয়শা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit