মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ব্যবহারের জন্য প্রস্তুত রাশিয়ার ‘ইস্কানদার ক্ষেপণাস্ত্র’, জানাল বেলারুশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বেলারুশে কৌশলগত ‘ইস্কানদার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’ এবং ‘এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ মোতায়েন করেছে। বেলারুশ জানিয়েছে, এগুলো যে উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে তার জন্য পূর্ণ প্রস্তুত হয়েছে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের সেনারা রাশিয়া-বেলারুশের যৌথ কম্ব্যাট সেন্টারে তাদের প্রশিক্ষণ শেষ করেছে। ইস্কানদার এবং এস-৪০০ ব্যবস্থা আজ কম্ব্যাট ডিউটিতে আছে এবং এগুলো কাজের জন্য পূর্ণ প্রস্তুত।’ 

আল জাজিরার খবরে বলা হয়েছে, পরমাণু অস্ত্র বহনে সক্ষম কতটি ইস্কানদার ক্ষেপণাস্ত্র  বেলারুশে মোতায়েন  করেছে রাশিয়া; তা অস্পষ্ট। গেল জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, মিনস্ককে ইস্কানদার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করবে মস্কো।

খবরে আরও বলা হয়েছে, এমন সময় বেলারুশ ইস্কানদার ক্ষেপণাস্ত্র মোতায়েনের তথ্য জানাল যখন, ইউক্রেনে যুদ্ধে সহায়তার জন্য মস্কো বেলারুশের ওপর চাপ প্রয়োগ করছে। কিয়েভে হামলার জন্য রাশিয়া বেলারুশের মাটি ব্যবহার করছে। 

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit