সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

র‌্যাপার ইয়াসিনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল গ্রহণ ইরানের আদালতের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সুপ্রিম কোর্ট র‌্যাপার সামান সায়দি ইয়াসিনের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিল আবেদন গ্রহণ করেছেন। দেশটির বিচার বিভাগ শনিবার এ তথ্য জানিয়েছে।

কুর্দি জনগোষ্ঠীর সদস্য ইয়াসিন অসমতা, নির্যাতন ও বেকারত্ববিরোধী কথা দিয়ে র‌্যাপ সংগীত গেয়ে থাকেন। তাকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যাচেষ্টায় অভিযুক্ত করা হয়েছে।

 চলমান সরকারবিরোধী বিক্ষোভে সড়কে আগুন জ্বালানো ও তিনটি ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। প্রাথমিকভাবে ইয়াসিনের পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কোবাদলো নামের আরেক বিক্ষোভকারীর আপিল গ্রহণের কথা জানানো হয়। তবে পরবর্তী সময়ে বার্তা সংস্থা মিজানকে জানানো হয়, কোবাদলোর আবেদন গৃহীত হয়নি।

কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে সেপ্টেম্বর থেকে ইরানে বিক্ষোভ চলছে। বিক্ষোভ–সংশ্লিষ্ট ঘটনায় চলতি মাসের শুরুতে দুই তরুণকে প্রকাশ্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গ্রেফতার করা হয়েছে নারী-শিশুসহ ১৪ হাজারের বেশি মানুষকে। সূত্র: গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit