মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

প্রবাসীর বাড়িতে ডাকাতির পর পণ্য ভাগাভাগি, উদ্ধার করলো পুলিশ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৩৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতারের পাশাপাশি লুটে নেওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির পর ডাকাতদল এসব মালামাল নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলো, বিজয়নগর উপজেলার পাহাড়পুরের এমদাদুল হক,বাগদিয়ার চুন্নু মিয়া, দারিয়াপুরের জাফর মিয়া, শুক্কুর মিয়া ও হবিগঞ্জ জেলার মাধবপুরের জালাল মিয়া। শনিবার রাতে তাদেরকে গ্রেপ্তারের পর রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর মধ্যে এমদাদুল হক, চুন্নু মিয়া ও জালাল মিয়া আদালতে স্বীকারোক্তিমূল জবানবন্দি দিয়েছেন।
পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ ডিসেম্বর বিজয়নগরের ইছাপুর ইউনিয়নের আড়িয়ল গ্রামের কাতার প্রবাসী মোশারফ হোসেনের বাড়িতে ডাকাতি হয়। দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের বেধে ডাকাত দল সাতটি মোবাইল ফোন সেট, দুই ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫০০০০ হাজার টাকা নিয়ে যায়। পরদিন মো. মোশারফ বাদী হয়ে অজ্ঞাতনামা ১৩-১৪ জনের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার পেয়ে কাজ শুরু করেন বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। জেলা গোয়েন্দা পুলিশ ও বিজয়নগর থানা পুলিশ যৌথভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাত এমদাদুল হকের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি স্বর্নের চেইন (ওজন ৬ আনা),  জালাল মিয়ার কাছ থেকে নগদ ৫,৫০০ টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন, ডাকাত চুন্নু মিয়ার কাছ থেকে একটি ভিভো মোবাইল সেট উদ্ধার করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit