মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

নর্ডিক সীমান্তে রুশ সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ঘোষণা করেছেন, নর্ডিক সীমান্তের কাছে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে তারা একটি ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করেছেন। এটি অচিরেই কার্যকর করা হবে। সম্প্রতি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি একথা জানান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘রিয়া’ জানিয়েছে, রাশিয়া তার উত্তরে নরওয়ে এবং ফিনল্যান্ডের সীমান্ত বরাবর মুরমানস্ক অঞ্চলে আবার সামরিক ঘাঁটি তৈরি করতে চলেছে।

বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী জানান, ন্যাটো জোটে যুক্ত হতে সুইডেন ও ফিনল্যান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে রাশিয়া তার উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলগুলোতে নতুন সামরিক ইউনিট প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিচ্ছে। অর্থাত্ মূলত রুশ সীমান্ত বরাবর সামরিক ক্ষমতা বাড়াতে ন্যাটোর প্রচেষ্টার প্রতি উত্তরেই রাশিয়া এর প্রয়োজন বোধ করছে।

তবে নরওয়ের সামরিক পর্যবেক্ষকদের মতে, পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়া বড় ধরনের যুদ্ধ চায়, এমন কোনো ইঙ্গিত তাঁরা পাচ্ছেন না। নরওয়ের সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল গেইর হ্যাগেন কার্লসেন বলেছেন, ‘যারা ইউক্রেনকেই সামলাতে পারছে না, তারা ন্যাটো এবং এর শক্তিগুলোকে সামলাতে সক্ষম হবে, তার সম্ভাবনা খুব কম’।

রাশিয়ার উর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে পুতিনের বৈঠকটি ছিল মূলত দেশের জনগণ ও বহির্বিশ্বের কাছে তাঁদের শক্তি প্রকাশের একটি বার্তাস্বরূপ। পুতিন তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, রাশিয়াকে অবশ্যই পারমাণবিক বাহিনীর যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে আরো উন্নয়ন করতে হবে। অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী শোইগু বলেন, রাশিয়ার ১৫ লাখ সেনার একটি সামরিক বাহিনী দরকার, যেখানে রয়েছে প্রায় ১০ লাখ।  ‍

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit