রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

নেপালে তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন প্রচণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন পুষ্প কমল দাহাল ওরফে ‘প্রচণ্ড’। রাজতন্ত্রের বিরুদ্ধে এক দশকব্যাপী বিদ্রোহের নেতৃত্বদানকারী এই নেতা রবিবার তৃতীয়বারের মতো দেশটিতে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। প্রধান বিরোধী দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে তিনি সরকার গঠন করবেন। খবর রয়টার্সের

এর আগে, এর কয়েক ঘণ্টা আগেই নেপালি কংগ্রেস পার্টির দেউবার নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট থেকে ৬৮ বছর বয়সী প্রচণ্ড বিস্ময়করভাবে পদত্যাগ করেন। দেউবা প্রধানমন্ত্রীর পদে প্রচণ্ডকে সমর্থন না দেওয়ায় তিনি পদত্যাগ করেন। আরো কয়েক বছর ধরে পুরনো জোট অটুট রাখার প্রতিশ্রুতি দিয়ে দেউবা এবং প্রচণ্ড দু’জনই গত মাসের নির্বাচনে প্রচারণা চালিয়েছেন।  

দলীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধী কমিউনিস্ট দল ইউনিফাইড মার্কসবাদী-লেনিনবাদী (ইউএমএল) পার্টি এবং আরো কিছু ছোট দলের সমর্থনে পাঁচ বছর মেয়াদের মধ্যে প্রথম আড়াই বছর সরকারের নেতৃত্ব দেবেন প্রচণ্ড।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নেপালি কংগ্রেস পার্টির শের বাহাদুর দেউবার স্থলাভিষিক্ত হওয়া প্রচণ্ড ২০২৫ সালে পদত্যাগ করবেন। এরপর ইউএমএলের একজন নেতা কার্যভার গ্রহণ করবেন। প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারীর সহযোগী টিকা ঢকাল প্রচণ্ডের নিয়োগ সম্পর্কে বলেছেন, ‘তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার সমর্থনে সংসদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’

নতুন জোটের বৈঠকের পর প্রচণ্ডের মাওবাদী কেন্দ্র পার্টির সাধারণ সম্পাদক দেব গুরুং জানিয়েছেন, আপাতত এটিই বোঝাপোড়া হয়েছে। গুরুত্বপূর্ণ অন্যান্য পদ ও মন্ত্রণালয় বণ্টনের বাকি কাজ এখনো করা হয়নি।

নেপালে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ২৭৫টি আসনের মধ্যে প্রচণ্ডের মাওবাদী কেন্দ্র দল ৩২টি আসন জিতেছে। ইউএমএল সমর্থন পেয়েছে ৭৮টি আসনে। ১৩৮টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠের জন্য প্রয়োজনীয় আসন বাকি ছোট দলগুলো পূরণ করবে। অন্যদিকে নেপালি কংগ্রেস পার্টি ৮৯টি আসন নিয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, অংশীদারে অনেকগুলো জোট থাকায় দেশকে স্থিতিশীলতা দেওয়া প্রচণ্ডের জন্য বেশ কষ্টসাধ্য হবে। এ ছাড়া তিনি গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হবেন বলেও সতর্ক করেছেন তারা। ২০০৮ সাল নেপালের ২৯৩ বছরের পুরনো রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর থেকে দেশটি এখন পর্যন্ত ১০টি সরকারের পরিবর্তন দেখেছে।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit