রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

খেরসনে মাইন অপসারণ করতে গিয়ে ইউক্রেনের ৩ কর্মী নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা খেরসনে মাইন অপসারণ করতে গিয়ে ইউক্রেনের জরুরি বিভাগের তিন কর্মী নিহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা রোববার জানিয়েছেন, খেরসনে দক্ষিণাঞ্চলে একটি স্থলমাইন অপসারণ করতে গিয়ে ওই কর্মীরা প্রাণ হারান। খবর আলজাজিরার। এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে শনিবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আগে শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এ হামলায় চালানো হয়। ইউক্রেনের কর্মকর্তারা জানান, রুশ খেরসন শহরের আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইটবার্তায় বলেন, ওই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই। রাশিয়া ইচ্ছে করে বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে।

যদিও রাশিয়া প্রথম থেকেই দাবি করছে, তারা ইউক্রেনের বেসামরিক স্থাপনায় অভিযান অথবা হামলা চালাচ্ছে না। সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই অভিযান চলছে। এ ছাড়া খেরসনে হামলার কথাও অস্বীকার করেছে মস্কো। রাশিয়ার দাবি— এ হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় কর্তৃপক্ষ্যের দাবি, রাশিয়া খেরসনের ফ্রিডম স্কয়ারের একটি সুপার মার্কেটের পাশে রকেট হামলা চালিয়েছে। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর খেরসন প্রথমেই দখল করে নেয় মস্কো। তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে গত মাসে একমাত্র আঞ্চলিক রাজধানী খেরসনকে মুক্ত করে নেয় কিয়েভ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit